পাবলিক হেলথ সলিউশনস ২০১৯ হেলথ রিইমাজিনড গালার আয়োজন করে
১৮ই জুন, পাবলিক হেলথ সলিউশনস ‘২০১৯ হেলথ রিইমাজিনড গালা’- র আয়োজন করে, যেখানে নৈশভোজ, ককটেল এবং আলাপচারিতার এক সন্ধ্যায় আমরা জনস্বাস্থ্যের অগ্রদূতদের স্বীকৃতি প্রদান করি। ২৭০ জনেরও বেশি অতিথির উপস্থিতিতে, আমরা সেইসব ব্যক্তিদের সম্মানিত করেছি যারা নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ভবিষ্যৎ স্বাস্থ্যের উন্নতিতে আমাদের সহায়তা করেন।
বাম থেকে: ইউনাইট আস-এর সহ-প্রতিষ্ঠাতা টেইলর জাস্টিস, যাঁকে ‘কর্পোরেট চ্যাম্পিয়ন অফ পাবলিক হেলথ’ উপাধিতে ভূষিত করা হয়েছে; প্রাক্তন স্বাস্থ্য কমিশনার ড. মেরি ব্যাসেট, পাবলিক হেলথ হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত ; পিএইচএস-এর দীর্ঘদিনের বোর্ড সদস্য জর্জ গারফাঙ্কেল, যাঁকে ‘চ্যাম্পিয়ন অফ পাবলিক হেলথ’ উপাধিতে ভূষিত করা হয়েছে; পিএইচএস-এর প্রেসিডেন্ট ও সিইও লিসা ডেভিড; এবং সন্ধ্যার সঞ্চালক, পুরস্কার বিজয়ী উপস্থাপিকা ন্যান্সি জাইলস।