অংশীদারিত্ব

পাবলিক হেলথ সলিউশনস হলো সরকারি সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য সংগঠক ও অংশীদার, যারা একটি স্বাস্থ্যকর নিউ ইয়র্ক সিটি গড়ে তুলছে।

সংক্ষিপ্ত বিবরণ

একসাথে একটি স্বাস্থ্যকর নিউ ইয়র্ক সিটি গড়ে তোলা

আমরা স্বাস্থ্য বৈষম্য দূর করতে, নিউ ইয়র্কবাসীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের উন্নতি ঘটাতে এবং কমিউনিটি-ভিত্তিক সংস্থাগুলোকে অত্যাবশ্যকীয় সম্পদ ও সহায়তা প্রদান করতে একযোগে কাজ করি।

পরিষেবা প্রদানকারী

আমরা নিউ ইয়র্কবাসীদের গুরুতর স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় নিয়োজিত সংস্থাগুলোর সাথে অংশীদারিত্ব করি এবং তাদের উন্নতি ও সেবাপ্রদানকারী জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের অনুদান-অর্থায়ন, চুক্তিভিত্তিক ও প্রশাসনিক পরিষেবা প্রদান করি।

আরও জানুন

নির্বাচিত কর্মকর্তা ও সরকারি সংস্থা

আমরা নীতিনির্ধারক এবং সরকারি সংস্থাগুলোর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করি, যাতে তাঁদেরকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা ও তার সমাধান পদ্ধতি সম্পর্কে অবহিত করা যায়, নিউ ইয়র্কবাসীদের জন্য উন্নততর ফলাফল বয়ে আনে এমন কর্মসূচিগুলোকে শক্তিশালী করা যায়, এবং সকলের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নীতিমালার পক্ষে সমর্থন জানানো যায়।

আরও জানুন

কর্পোরেশন এবং ফাউন্ডেশন

ফাউন্ডেশন, কোম্পানি এবং অন্যান্য অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহ সকল নিউ ইয়র্কবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে আমাদের সাথে অংশীদারিত্ব করে। আমাদের কর্মসূচি ও পরিষেবাগুলিতে তাদের উদার সমর্থন ব্যবধান কমাতে, সেবা প্রাপ্তির বাধা দূর করতে এবং নিউ ইয়র্ক সিটির প্রতিটি অংশে মানুষ ও পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করেছে।

আরও জানুন

হোলইউএনওয়াইসি পার্টনার্স

হোলইউএনওয়াইসি সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক ব্রুকলিন, ম্যানহাটন এবং কুইন্সের বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ৩০০টিরও বেশি স্বাস্থ্য-ভিত্তিক সংস্থাকে একত্রিত করে। অংশগ্রহণকারী সংস্থাগুলো আরও কার্যকর ও সমন্বিত সেবা প্রদানের জন্য বিভিন্ন ধরনের রিসোর্সের সুবিধা পেয়ে থাকে।

আরও জানুন