পাবলিক হেলথ সলিউশনস-এর প্রেসিডেন্ট ও সিইও-এর পক্ষ থেকে নববর্ষের বার্তা

পোস্টের ছবি

পাবলিক হেলথ সলিউশনস-এর কর্মী ও ব্যবস্থাপনার পক্ষ থেকে, শুভ নববর্ষ! 

আশা করি, সবাই প্রিয়জনদের সাথে ছুটির সময়টা উপভোগ করেছেন এবং উৎফুল্ল, প্রাণবন্ত ও সতেজভাবে ২০২৩ সালের শুরুটা উদযাপন করেছেন।

নিউ ইয়র্কবাসীদের পরিপূর্ণ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করাই আমাদের কাজের মূল উদ্দেশ্য। আসন্ন নতুন বছরে এই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক চমৎকার পরিকল্পনা রয়েছে এবং আমরা একসাথে যা কিছু অর্জন করব, তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

সবচেয়ে অভাবী নিউ ইয়র্কবাসীদের প্রতি আমার সংস্থার অবিচল সমর্থন আমাকে অনুপ্রাণিত করে এবং আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যকারী সকল অংশীদার ও বন্ধুদের সমর্থনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।   

এই যাত্রায় অংশ নিতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, সংযুক্ত ও সক্রিয় থাকুন এবং আসুন নতুন বছরটিকে আরও সফল করে তুলি।     

আপনার ও আপনার পরিবারের জন্য ২০২৩ সালটি সুখী, স্বাস্থ্যকর, সফল এবং পরিপূর্ণ হোক এই কামনা করি! 

লিসা ডেভিড

প্রেসিডেন্ট ও সিইও, পাবলিক হেলথ সলিউশনস